প্রিয় সম্মানিত নাগরিক,সংগঠনের পক্ষ থেকে আপনাকে স্বাগতম এবং সংগ্রামী শুভেচ্ছা।
আপনি দেশের নাগরিক হিসেবে যেকোনো সহিংসতা বা অত্যাচারের শিকার হলে আইনি পরামর্শ বা সেবা, কিংবা প্রশাসনিক সহযোগিতা পেতে “আইনজীবী ফোরাম” ক্লিক করে প্রথমেই বিভাগ নির্বাচন করুন।এরপর আপনার জেলা সিলেক্ট করুন।উক্ত জেলা থেকে বিজ্ঞ আইনজীবীদের তালিকা দেখে ফোন নাম্বার সংগ্রহ করুন এবং আমাদের নির্দিষ্ট আবেদন ফরমে আপনার অভিযোগ বা সাহায্যের সংক্ষিপ্ত বর্ণনা প্রদান করুন। আশা করি আপনি একজন অসহায় বা সেবা প্রত্যাশী হিসেবে দ্রুত আপনার কাঙ্ক্ষিত সহযোগিতা বা সেবা পেতে সক্ষম হবেন।তাছাড়াও বিশেষ প্রয়োজনে জেলা কমিটির সাথে যোগাযোগ করতে পারেন। সংগঠনের এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি কোন অসহায় বা নির্যাতিত ব্যক্তি কিংবা পরিবারের কিঞ্চিত মাত্র সহযোগিতা বা উপকারে আসে তাহলে আমাদের সকল পরিকল্পনা ও উদ্দেশ্য স্বার্থক বলে অনুভব করব। সকলের নিরাপদ ও সুন্দর জীবন প্রত্যাশা করি। আপনাদের সকলের আন্তরিক সহযোগিতায় এই সংগঠন ক্রমাগত ভাবে এগিয়ে যাবে। আপনি সদস্য হোন, অন্যকে ও সদস্য হতে উৎসাহিত করুন।
আসুন সকলে সম্মিলিতভাবে সংগঠনকে শক্তিশালী করি নিজেদের প্রয়োজনে।