কমিটি ও অনন্যা তথ্য আপলোড প্রক্রিয়াধীন, অনুগ্রহ পূর্বক অপেক্ষা করুন।

গ্লোবাল শান্তিরক্ষা ফোরাম গঠনের লক্ষ্য ও কার্যক্রমঃ

“গ্লোবাল শান্তিরক্ষা ফোরাম “হিঊমেইন গ্লোবাল অর্গানাইজেশন এর একটি গ্লোবাল কার্যক্রমের অংশবিশেষ এবং গুরুত্বপূর্ণ ফোরাম । এই ফোরাম সারা পৃথিবীব্যাপী অপ্রত্যাশিত যুদ্ধ বন্ধের ব্যাপারে প্রযুক্তি এবং কূটনীতির সমন্বয়ে প্রয়োজনীয় ভূমিকা রাখতে প্রচেষ্টা চালাবে।এই ফোরাম মূলত পৃথিবীব্যাপী যুদ্ধের বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যুদ্ধের পরিণতি ও ভয়াবহ নিয়ে সেমিনার ও আলোচনা সভা আয়োজন করবে যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম যুদ্ধের ব্যাপারে অনুৎসাহিত থাকে। যুদ্ধ কোন সময় শান্তি বয়ে আনতে পারেনা এই বিষয়টি অনুধাবনের জন্য বহুমুখী প্রচারণার ব্যবস্থাবত গ্রহণ করবে এই ফোরাম। ফোরাম সারা পৃথিবীব্যাপী ছোট ছোট কমিউনিটি গঠন করে শান্তির প্রতিষ্ঠার জন্য বিভিন্ন দেশের সরকার, সুশীল সমাজ, রাজনৈতিক দল ও কূটনৈতিক লেভেলে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। সংগঠনের এই সাহসী এবং মানবিক কার্যক্রম সংগঠনের আন্তর্জাতিক কর্মকাণ্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। সংগঠন প্রত্যাশা এবং বিশ্বাস করে সংগঠনের সাহসী পদক্ষেপ এবং পরিকল্পনা ভবিষ্যতের যুদ্ধ বন্ধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। প্রিয় সুধীজন, শান্তিপ্রিয় এই গ্রহের ৯৯% মানুষ যুদ্ধ নয় শুধুই শান্তি চাই।বিশ্ব রাজনীতি এবং বৃহৎ শক্তিধর রাষ্ট্রের স্বার্থের খেলায় পৃথিবীর অসহায় মানুষ সব সময়ই কঠিন বাস্তবতার মুখোমুখি এসে দাঁড়াতে হয় । একবাক্যে পৃথিবীর ৯৯% মানুষ সহমত পোষণ করে যুদ্ধ নয় শান্তি চাই, নিরাপদ এবং শান্তির পক্ষে সবাই।যুদ্ধ কোনভাবেই সমাধান বা শান্তির পথ হতে পারেনা।একবার গভীর ভাবে ভাবুন তো, আধুনিক সভ্যতায় আমরা কার বিরুদ্ধে যুদ্ধ করি? মানুষ হয়ে মানুষের বিরুদ্ধে। যুদ্ধ করি মানুষ হয়ে মানুষকে ধ্বংস করেতে। তাহলে মানবতা বিপন্ন নয় কি? আমরা মানুষ হিসেবে লজ্জিত নয় কি? একবার ভেবে দেখুন যুদ্ধ কোন সময়ই সমাধান বা শান্তি বয়ে আনতে পারে না। যুদ্ধ সব সময় ধ্বংস এবং ক্ষতির কারন হয়।এখন সময় এসেছে পৃথিবীর মানুষকে এক কণ্ঠে আওয়াজ করার “যুদ্ধ নয় শান্তি চাই,নিরাপদ পৃথিবী ও জীবন চায় “। আসুন আমরা সবাই মিলে নিরাপদ পৃথিবীর জন্য একতা হই, যুদ্ধের বিরুদ্ধে সচেতন এবং স্ব স্ব অবস্থান থেকে সামাজিক প্রতিরোধ গ্রহণ করি। এভাবেই আগামীর প্রজন্মের জন্য একটি নিরাপদ মানবিক পৃথিবী রচনা করি। সবাইকে ধন্যবাদ।