কমিটি ও অনন্যা তথ্য আপলোড প্রক্রিয়াধীন, অনুগ্রহ পূর্বক অপেক্ষা করুন।

ওমেন্স ফোরামের প্রয়োজনীয়তা ও কার্যক্রম সমূহ

ওমেন্স ফোরাম, হিউম্যান গ্লোবাল অর্গানাইজেশন এর একটি অন্যতম কার্যক্রম ভিত্তিক শাখা ফোরাম। উক্ত ফোরাম নারীদের অধিকার,সচেতনতা ও বিভিন্ন সহিংসতা এবং নির্যাতনের বিরুদ্ধে করণীয় বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। নারীরাও মানুষ, “পৃথিবীর যা কিছু মঙ্গল, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।” “নারীদের দৃষ্টিভঙ্গি সাহস ও প্রয়োজনীয় বিষয়ে অনুপ্রেরণা প্রদানের জন্য তো ফোরামের সদস্যবৃন্দ জেলা কমিটির সমন্বয়ে শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি ভিত্তিক বিভিন্ন সেমিনার, আলোচনা সভা ও নানামুখী কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখবে। উক্ত ফোরামের সদস্যবৃন্দ ডাটাবেসে তালিকার মাধ্যমে বাংলাদেশের যে কোন প্রান্তের নারীদের সাথে সম্পর্ক যোগাযোগ স্থাপনের সুযোগ থাকবে। পাশাপাশি বিভিন্ন নির্যাতনও সহিংসতা তথ্য সংগ্রহ ও নির্যাতিতদের পরিপ্রেক্ষিতে সাথে থেকে সাহস ও সহযোগিতা করার অবাধ সুযোগ থাকবে। উক্ত ওমেন্স ফোরাম সংগঠনের অন্যতম প্রেরণাদায়ক শক্তি। উক্ত ফোরাম সংগঠনের সদস্য সংগ্রহ,কার্যক্রম প্রচার-প্রচারণা ও বিভিন্ন কর্মকান্ডে ভালোবাসা ও আন্তরিকতার জায়গা থেকে ভূমিকা রাখতে বলে আমরা বিশ্বাস করি।আশা করি সকল উৎসাহী এবং সাহসী নারীরা নিজেদের সামাজিক দায়বদ্ধতা উপলব্ধি করে এই বৃহৎ প্লাটফর্মের মাধ্যমে দেশ ও সমাজের শান্তি ও কল্যাণের জন্য ভূমিকা রাখতে সক্ষম হবে। সংগঠনের পক্ষ থেকে সকলের নিরাপত্তা, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।