কমিটি ও অনন্যা তথ্য আপলোড প্রক্রিয়াধীন, অনুগ্রহ পূর্বক অপেক্ষা করুন।

গ্লোবাল পরিবেশ রক্ষা ফোরাম গঠনের লক্ষ্য ও কার্যক্রমঃ

হিউমেইন গ্লোবাল অর্গানাইজেশনের একটি গুরুত্বপূর্ণ পর্ষদ হল “গ্লোবাল পরিবেশ রক্ষা ফোরাম” এই ফোরাম পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ এবং জীবন ও জীববৈচিত্র রক্ষার জন্য বিভিন্ন সচেতনতামূলক পদক্ষেপ ও কার্যক্রম সারা পৃথিবীব্যাপী গ্রহণ করবে। যার মাধ্যমে আমরা আমাদের এই সুন্দর গ্রহের প্রাকৃতিক পরিবেশকে রক্ষায় ভূমিকা রাখতে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করব। উক্ত ফোরাম টিম গঠন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং কলকারখানা ভিত্তিক বহুমুখী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি বৃক্ষ রোপনের জন্য বিভিন্ন উৎসাহমূলক প্রকল্প গ্রহণ করে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে প্রচেষ্টা চালাবে। প্রিয় সচেতন নাগরিক সমাজ পৃথিবী নামক এই গ্রহটি জীবন ও জীববৈচিত্রের একমাত্র নিরাপদ অবাস্তল। এই গ্রহে মানব সভ্যতার অনেক ইতিহাস রচিত হয়েছে। পৃথিবী সৃষ্টির পর থেকে মানুষ তাদের অস্তিত্ব রক্ষায় প্রাকৃতিক ও মানব সৃষ্ট বহু বিপর্যয় অতিক্রম করে আজকের এই আধুনিক মানব সভ্যতা। এখন প্রশ্ন হল আমরা এখনো কতটুকু নিরাপদ? আমাদের এই আধুনিক সভ্যতায় গুটিকয়েক মানুষের ব্যবসায়িক স্বার্থের অন্তরালে কৃত্রিম নির্ভরশীল জীবন যাপনের অভিলাষের প্রেক্ষাপটে আমরা আমাদের গ্রহের প্রাকৃতিক পরিবেশ নির্বিচারে নিরবে ধ্বংস করে দিচ্ছি। এখন প্রশ্ন হল তার পরিণতি হিসেবে আমাদের পৃথিবী এবং জীববৈচিত্র্য কতটুকু নিরাপদ? উত্তর একটাই মোটেইনা। আমরা আমাদের নিজেদের স্বার্থের প্রয়োজনে কৃত্রিমতার নির্যাস নিতে নিজেরাই এই পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ, জীবন এবং জীববৈচিত্র্য ধ্বংস করে দিচ্ছি নিজেরাই। কে নেবে এর দায় এবং দায়িত্ব? একবারও ভাবি না আগামী প্রজন্ম ও সুন্দর নিরাপদ পৃথিবীর কথা। এখন সময় এসেছে পৃথিবীব্যাপী গণমানুষের প্রতিবাদের, এখন সময় এসেছে পৃথিবীব্যাপী গণমানুষের সচেতনতার, এখন সময়ের এসেছে পৃথিবীর মানুষের এক কণ্ঠে আওয়াজ করার, “এই পৃথিবী আমাদের, পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ রক্ষা করে সুস্থ জীবন নিয়ে নিরাপদে বাঁচার চাই”। আমরা বাঁচতে চাই আমাদের বাঁচতে দাও এই পৃথিবী আমাদের সকলের। পৃথিবীর সকল মানুষ গুটিকয়েক রক্তপিপাসু মানুষের বিপরীতে গিয়ে এক পরিবার হয়ে আবদ্ধ হয়ে এই পৃথিবীকে রক্ষা করতে হবে। না হয় এই প্রাকৃতিক পরিবেশ সমৃদ্ধ জীবন ও জীববৈচিত্র্যের একমাত্র নিরাপদ গ্রহটির ধ্বংস অনিবার্য। আসুন আমরা সচেতন হই, অন্যকে সচেতন করি এভাবে সম্মিলিত হয়ে আমাদের এই প্রিয় গ্রহকে রক্ষা করি এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল নিশ্চিত করি।