কমিটি ও অনন্যা তথ্য আপলোড প্রক্রিয়াধীন, অনুগ্রহ পূর্বক অপেক্ষা করুন।

সংগঠনের মৌলিক উদ্দেশ্য:

সংগঠনে আপনাকে স্বাগতম। এই সংগঠন আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ ভিন্ন ধারার সামাজিক উন্নয়ন, সেবা ও সহযোগিতার মূলক সংগঠন। প্রিয় সংগঠন ব্যতিক্রমী কিছু মানব কল্যাণমূলক যুগোপযোগী পরিকল্পনা ও লক্ষ্য নিয়ে, সেবা এবং সহযোগিতার অভিপ্রায়ে ২০২১ সালে যাত্রা শুরু করে। ধারাবাহিক ছোট ছোট কিছু মহৎ কার্যক্রমের মাধ্যমে পথ চলতে চলতে আজ একটি আধুনিক পরিপূর্ণ সংগঠনের রূপান্তর হতে চলেছে। আমরা চাই একজন ব্যক্তি, একটি পরিবার তার মৌলিক চাহিদা, নিরাপত্তা ও সমঅধিকার নিয়ে মর্যাদার সাথে জীবন যাপন করুক। মূলত আমরা সেই লক্ষ্যে বিবিধ কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে সামাজিক সুরক্ষা ও উন্নয়ন নিশ্চিত করতে কাজ করতে সর্বদা অনুপ্রানিত। তাই “হিন্দু সোশ্যাল অর্গানাইজেশন “সকল মহৎ পরিকল্পনা বাস্তায়ন ও লক্ষ্য পূরণের জন্য প্রত্যেক জেলায় উৎসাহী তরুণ, যুবক আর মানবিক ব্যাক্তি ও মানবিক পেশাজীবীদের নিয়ে ধারাবাহিকভাবে গঠন করবে সেবা ও কার্যক্রম ভিত্তিক শক্তিশালী ফোরাম। যেমন… “ব্লাড ডোনার ক্লাব, আইনজীবি ফোরাম, স্বেচ্ছাসেবী ফোরাম, ডক্টর ফোরাম, উদ্যোক্তা ফোরাম ও পরিবেশ সংরক্ষণ ফোরাম” ইত্যাদি। সংগঠন উল্লেখিত ফোরামের মাধ্যমে সকল কার্যক্রম, সেবা পরিচালনা ও বাস্তাবায়ন করবে। আমরা বিশ্বাস করি, আমাদের ব্যতিক্রমী এই ক্ষুদ্র প্রয়াস এদেশের সুবিধা বঞ্চিত এবং সুবিধা প্রত্যাশিত বিভিন্ন মানুষের কল্যাণে ভূমিকা রাখবে। তাছাড়াও অত্র সংগঠন দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে, সময় এবং পরিস্থিতি বিবেচনায় সকল রাজনৈতিক দল, সরকারের বিভিন্ন দপ্তর, সুশীল সমাজ, বিভিন্ন সংস্থা ও সংগঠন এর সাথে সমন্বয় পূর্বক কাজ করবে। এছাড়াও পরিস্থিতি পর্যালোচনায় অত্র সংগঠন যেকোনো নির্যাতিত ব্যক্তি ও গোষ্ঠীর সকল ন্যায়বিচার, যুক্তিক দাবি ও নির্যাতন নিপীড়ন রোদে শান্তিপূর্ণ আলোচনা ও আন্দোলন সংগ্রামে ন্যায্য সহযোগিতা করতে আন্তরিক প্রচেষ্টা থাকবে। সংগঠনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা নিবেদন করি। দেশ ও জাতিকে এগিয়ে নিতে আপনাদের উৎসাহী সম্পৃক্ততা সংগঠনকে মহিমান্বিত করবে। আশা করি সদস্য হয়ে সংগঠনের সাথে থেকে সকল পরিকল্পনা ও কার্যক্রম বাস্তবায়নের জন্য আন্তরিকভাবে সহযোগিতা পূর্বক নাগরিক ও সামাজিক অগ্রগতিতে অংশগ্রহণ করবেন। তার মাধ্যমে আপনি সমন্বিত প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নানাবিধ অভিজ্ঞতা, সাহস ও নেতৃত্বের গুণাবলী অর্জনের মাধ্যমে জীবনের পরিপূর্ণতা আনন্দ উপভোগ করবেন। সকল সদস্য ও সহযোগীদের ধন্যবাদ। বি.দ্র.: প্রত্যেক ফোরামের দায়িত্ব, কর্তব্য ও সেবায় গ্রহণের নিয়ম কার্যবিবরণী উল্লেখ করা আছে।

আমাদের সম্পর্কে আরো জানুন