কমিটি ও অনন্যা তথ্য আপলোড প্রক্রিয়াধীন, অনুগ্রহ পূর্বক অপেক্ষা করুন।

ডক্টরস ফোরাম গঠন প্রক্রিয়া ও সেবা ধরন।

“ডক্টরস ফোরাম “এটি মানবিক ডাক্তার এবং চিকিৎসা সেবা সম্পর্কিত ব্যক্তিদের সম্মিলিত সেবামূলক প্ল্যাটফর্ম।স্ব স্ব জেলার সংশ্লিষ্ট গন মানবিক দায়বদ্ধতার অনুভব করে এই ফোরামের সদস্য হবেন।এই ফোরামের সদস্য হতে ডক্টরস ফোরামের আবেদন ফরম ক্লিক করুন অথবা জেলা কমিটির সাথে সমন্বয় পূর্বক এই ফোরামের গর্বিত সদস্য হতে পারবেন।
এই ফোরাম প্রাকৃতিক কিংবা মানব সৃষ্ট যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে স্বাস্থ্য সেবা প্রদানে অবদান রাখবে।পাশাপাশি বিশেষ প্রয়োজনে বিনামূল্যে চিকিৎসা ক্যাম আয়োজন করবে।
তাছাড়াও যেকোনো গরীব অসহায় বা সংগঠনের সদস্যগণ স্বল্পমূল্যে ডায়াগনস্টিক সেবা ও চিকিৎসা সেবা পেতে সর্বোচ্চ সহযোগিতা করবে।
তাছাড়াও জেলা কমিটির সমন্বয়ে এই ফোরাম স্বল্পমূল্যে সংগঠনের সদস্য কিংবা অসহায় সেবা প্রত্যাশীদের প্রয়োজনে বিভিন্ন ডাক্তার, ডায়াগনস্টিক সেন্টার ও চিকিৎসা প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধের মাধ্যমে স্বল্পমূল্যে সকল স্বাস্থ্য সেবা ও চিকিৎসা পাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অবদান রাখবে।এই ফোরামের মানবিক সদস্যবৃন্দ সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে সমস্ত সেবামূলক কাজে অংশগ্রহণ করতে সর্বদা সচেষ্ট থাকবে । আশা করি সকলের আন্তরিক সহযোগিতায় যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে”হিউম্যান সোশ্যাল অর্গানাইজেশন” এই জন গুরুত্বপূর্ণ ফোরাম গঠন করেছে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সক্ষম হবে।