কমিটি ও অনন্যা তথ্য আপলোড প্রক্রিয়াধীন, অনুগ্রহ পূর্বক অপেক্ষা করুন।

সংগঠনের মৌলিক উদ্দেশ্য

সংগঠনে আপনাকে স্বাগতম।এই সংগঠন আধুনিক প্রয়ুক্তি সমৃদ্ধ ভিন্নধারার মানবিক সেবা,সহযোগিতা ও সচেতনতা মূলক গ্লোবাল সংগঠন।প্রিয় সংগঠনমানব কল্যাণে ব্যতিক্রমী কিছু যুগোপযোগী পরিকল্পনা ও লক্ষ্য নিয়ে, সেবা এবং সহযোগিতার অভিপ্রায়ে ২০২১ সালে যাত্রা শুরু করে। ধারাবাহিক ছোট ছোট কিছু মহৎ কার্যক্রমের মাধ্যমে পথ চলতে চলতে আজ একটি আধুনিক পরিপূর্ণ সংগঠনে রূপান্তর। তাছাড়া ও গ্লোবাল ফোরাম গঠনের মাধ্যমে বিশ্বব্যাপী আত্মপ্রকাশের পথে সংগঠন।
আমরা চাই একজন ব্যক্তি, একটি পরিবার তার মৌলিক অধিকার, নিরাপত্তা ও সমঅধিকার নিয়ে মানবিক মর্যাদার সাথে জীবন যাপন করুক। মূলত আমরা সেই লক্ষ্যে বিবিধ কার্যক্রম বাস্তবায়নে সহযোগীতার মাধ্যমে সেবা ও সুরক্ষা নিশ্চিত করতে সর্বদা অনুপ্রানিত। পাশাপাশি পথিবীর প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা ও বিশ্বব্যাপি মানবিক বির্পযয় রক্ষায় প্রয়োজনীয় সচেতনতা ও দৃষ্টিভঙ্গি পরির্বতন আমাদের অন্যতম উদ্দেশ্য।
তাই “হিঊমেইন গ্লোবাল অর্গানাইজেশন” সকল মহৎ পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশে উৎসাহী তরুণ, যুবক আর মানবিক ব্যাক্তি ও মানবিক পেশাজীবীদের নিয়ে ধারাবাহিকভাবে গঠন করবে সেবা ও কার্যক্রম ভিত্তিক আঞ্চলিক ও গ্লোবাল শক্তিশালী ফোরাম। যেমন…
(১) “জাতীয় ব্লাড ডোনার ক্লাব (২) আইনজীবি ফোরাম (৩) স্বেচ্ছাসেবী ফোরাম (৪) উদ্যোক্তা ফোরাম(৫) গ্লোবাল ফোরাম সমুহ :-(ক) গ্লোবাল শান্তি রক্ষা ফোরাম। (খ) গ্লোবাল পরিবেশ সুরক্ষা ফোরাম ইত্যাদি।সংগঠন উল্লেখিত ফোরামের মাধ্যমে সকল সেবা ও কার্যক্রম, পরিচালনা এবং বাস্তবায়ন করবে। আমরা বিশ্বাস করি, আমাদের ব্যতিক্রমী এই ক্ষুদ্র প্রয়াস পৃথিবী ব্যাপি সুবিধা বঞ্চিত এবং সুবিধা প্রত্যাশিত বিভিন্ন মানুষের কল্যাণে ভূমিকা রাখবে।
তাছাড়াও সংগঠন দেশ ও মানবতার মহৎ কল্যানে সময় এবং পরিস্থিতি বিবেচনায় রাষ্ট্র, রাজনৈতিক দল, সরকারের বিভিন্ন দপ্তর, সুশীল সমাজ, বিভিন্ন সংস্থা ও সংগঠন এর সাথে সমন্বয় পূর্বক কাজ করবে।
এছাড়াও পরিস্থিতি পর্যালোচনায় অত্র সংগঠন পৃথিবী ব্যাপি যেকোনো নির্যাতিত ব্যক্তি ও গোষ্ঠীর সকল ন্যায়বিচার, যুক্তিক দাবি ও নির্যাতন নিপীড়ন রোধে শান্তিপূর্ণ আলোচনা ও আন্দোলন সংগ্রামে ন্যায্য সমর্থনে আমরা আন্তরিক।
সংগঠনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা নিবেদন করি। দেশ ও পৃথিবীকে এগিয়ে নিতে সকলের উৎসাহী সম্পৃক্ততা সংগঠনকে মহিমান্বিত করবে। আশা করি, ওয়েব সাইটের মাধ্যমে আবেদন পূর্বক সদস্য হয়ে সংগঠনের সাথে থেকে সকল লক্ষ্য ও কার্যক্রম বাস্তবায়নের জন্য আন্তরিকভাবে সহযোগিতা পূর্বক নাগরিক ও সামাজিক অগ্রগতিতে অংশগ্রহণ করবেন। তার মাধ্যমে আপনি সমন্বিত প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নানাবিধ অভিজ্ঞতা, সাহস ও নেতৃত্বের গুণাবলী অর্জনের মাধ্যমে জীবনের পরিপূর্ণ আনন্দ উপভোগ করবেন। সকল সদস্য ও সহযোগীদের ধন্যবাদ।
বি.দ্র.: প্রত্যেক ফোরামের দায়িত্ব, কার্য়ক্রম ও সেবা গ্রহণের নিয়ম কার্যবিবরণী উল্লেখ করা আছে।**