সম্মানিত সদস্যবৃন্দ ও অন্যান্য সকলকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। অত্র আর্ন্তজাতিক সংগঠন যে সমস্ত মানবিক পরিকল্পনা বাস্তবয়নের লক্ষ্যে সৃষ্টি কিংবা যাত্রা শুরু করেছে তা বিশ্বব্যাপী জীবন ও সমাজকে সুন্দর পরিবর্তনের ক্ষেত্রে গুরত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করবে বলে আমাদের প্রত্যাশা। আমরা বিশ্বাস করি আমাদের সকল যুগোপযোগী পরিকল্পনা ও ব্যতিক্রমী কার্যক্রম একটি রাষ্ট্র, একজন ব্যক্তি কিংবা একটি পরিবার মানবিক মৌলিক অধিকার নিশ্চিতের পাশাপাশি শান্তি ,নিরাপত্তা ও সুন্দর পরিবেশে বেঁচে থাকতে কার্যকর ভূমিকা রাখবে।
সংগঠনের কর্মপরিকল্পনা সমূহ:-
সংগঠন মূলত চারটি ফোরাম ও দুইটি গ্লোবাল ফোরামের মাধ্যমে সমস্ত লক্ষ্য ও পরিকল্পনা বান্তবায়ন করবে।
মৌলিক কার্যক্রম ৪টি
(১) শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি ভিত্তিক সচেতনতা কার্যক্রম।
সংগঠন ভবিষ্যৎ সভ্য ও মানবিক পৃথিবী গঠন এবং পৃথিবীর জীবন ও জীব বৈচিত্র রক্ষার লক্ষ্যে জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি ভিত্তিক গুরত্বপূর্ণ বিষয়ের আলোকে সচেতনতা মূলক সেমিনার ও আলোচনা কার্যক্রম পরিচালিত করবে। আলোচ্য বিষয় সমূহ হল – মাদক, সন্ত্রাস, সুষম ও নিরাপদ খাদ্য, পরিবেশ সুরক্ষা এবং যুদ্ধের ভয়াবহতা (বৈশ্বিক নিরাপত্তা) ইত্যাদি। এই সমস্ত জন গুরত্বপূর্ণ বিষয়ে সচেতনতা ও দৃষ্টিভঙ্গি পরিবর্তন সংগঠনের গুরত্বপূর্ণ লক্ষ্য।
(২) জাতীয় ব্লাড ব্যাংক পিউর ব্লাড ডোনার ক্লাব গঠন।
জীবন বাঁচাতে রক্ত একটি গুরত্বপূর্ণ উপাদান। সংগঠন বিশুদ্ধ রক্তের যোগান নিশ্চিত করতে উৎসাহী রক্তদাতাদের তথ্য ওয়েবসাইটের মাধ্যমে একত্রিত করে জাতীয় ব্লাড ব্যাংক গঠন করবে। মূলত দ্রæত ও সহজে জরুরি রক্তদাতার সন্ধান পেতে মানবিক সহযোগিতার লক্ষ্যে সংগঠনের এমন মহৎ পরিকল্পনা।সংগঠন ক্রমান্বয়ে প্রত্যেক জেলাতে জাতীয় পিউর বøাড ডোনার ক্লাব গঠন করবে। উক্ত ফোরামের সদস্যবৃন্দ ব্লাড ডোনেশনের পাশাপাশি বিভিন্ন মানবিক কাজে ভূমিকা রাখবে।
(৩) যেকোনো দুর্যোগ মোকাবেলায় সেবা ও সহযোগিতা প্রদানের লক্ষ্যে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী ফোরাম গঠন।
প্রাকৃতিক কিংবা মানব সৃষ্ট যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সংস্থা ও প্রতিষ্ঠানকে স্বেচ্ছায় সাহায্য সহযোগিতা প্রদানের লক্ষ্যে ছাত্র-যুবকদের সমন্বয়ে উপজেল/থানা ও জেলাভিত্তিক দক্ষ, প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী টিম ধাপে ধাপে গঠন করা হবে। এই স্বেচ্ছাসেবী ফোরাম প্রাকৃতিক কিংবা মানব সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় জনস্বার্থে ভূমিকা করবে। সেই লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করবে সংগঠন। প্রশিক্ষণের বিষয়ে সমূহ- অগ্নি নির্বাপন, দুর্যোগ মোকাবেলা ও প্রাথমিক চিকিৎসা ইত্যাদি বিষয়ে জ্ঞান অর্জন ও সচেতনতামূলক কৌশল বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করবে ফোরামের সদস্যবৃন্দ।
(৪) অসহায় ও নির্যাতিতদের আইনি ও প্রশাসনিক পরামর্শ ও সহযোগিতা প্রদান।
যেকোনো সহিংসতা ও নির্যাতনের পরিপ্রেক্ষিতে সহযোগিতা প্রত্যাশীদের দ্রæত প্রশাসনিক ও আইনি সহযোগিতা এবং পরামর্শ দিতে জেলা ভিত্তিক এবং আর্ন্তজাতিক পর্যায়ে বিজ্ঞ আইনজীবীদের সমন্বয়ে “আইনজীবি ফোরাম” গঠন করা হবে। উক্ত ফোরামের সদস্যবৃন্দ পাশাপাশি বিভিন্ন মানবিক কাজেও অংশ গ্রহণ করবে।
বিবিধ কার্যক্রম ৬টি
(৫) আত্ম কর্মসংস্থান ও কর্মসংস্থান বিষয়ক প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান।
আত্মকর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য বিমোচন নিশ্চিত করতে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার সহযোগিতায় এবং নিজস্ব ব্যবস্থাপনায় বিভিন্ন রকম যুগোপযোগী প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হবে। তাছাড়াও শুদ্ধ জীবন গঠন এবং কর্মসংস্থানের বিষয়ে যুগোপযোগী প্রশিক্ষণ ও দিকনির্দেশনা মূলক সেমিনার আয়োজন করবে সংগঠন। মূলত তা বাস্তবায়ন করতে সংগঠনের পক্ষ থেকে “উদ্যোক্তা ফোরাম” প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও সার্বিক সহযোগিতা করবে।
(৬) রাষ্ট্র ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য গ্লোবাল সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান।
রাষ্ট্র ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে পেশাদারিত্ব ও অবদানকে উৎসাহিত এবং সম্মান জানাতে ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে পাঁচটি ক্যাটাগরিতে বিশেষ গেøাবাল সম্মানা অ্যাওয়ার্ড প্রদান করবে সংগঠন।
(৭) চিকিৎসা সেবা ক্ষেত্রে সহযোগিতা ও মানবিক সেবা কার্যক্রম পরিচালনা করা।
যেকোনো স্বাভাবিক কিংবা জরুরী পরিস্থিতিতে দ্রæত চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়ার লক্ষ্যে এবং স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবা পেতে সহযোগিতার লক্ষ্যে জেলা ভিত্তিক “চিকিৎসক ফোরাম” ক্রমান্বয়ে গঠন করা হবে। তাছাড়াও বিভিন্ন রকম মানবিক ডাক্তার ও চিকিৎসা সেবা প্রতিষ্ঠানের সাথে চুক্তি মাধ্যমে সদস্যদের স্বল্প খরচে চিকিৎসা ও ডায়াগনস্টিক সেবা পাওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে সংগঠন।
(৮) দক্ষ মানুষ সম্পদ তৈরিতে ও উন্নত জীবন গঠনের জন্য যুগোপযোগী প্রশিক্ষণ ও সেমিনার আয়োজন।
নিজস্ব ব্যবস্থাপনায় কিংবা বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান এবং দেশীয় ও আন্তর্জাতিক সংস্থার সাথে দ্বিপাক্ষিক আলোচনা ও চুক্তি পূর্বক বহুবিধ সেবা, প্রশিক্ষণ, মানবিক ও সামাজিক কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে সংগঠনের।
(৯) প্রত্যেক বিভাগীয় শহরে একটি করে ইয়োগা ও মেডিটেশন সেন্টার সংযুক্ত ছাত্রাবাস প্রতিষ্ঠা করার পরিকল্পনা রয়েছে সংগঠনের।
(১০) সংগঠন শিক্ষা ও সংস্কৃতির সঠিক ভাব ধারা বজায় রাখতে কাজ করবে। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতা, শিক্ষা বৃত্তি এবং গবেষণা ও চর্চা কেন্দ্র সৃষ্টি করার পরিকল্পনা রয়েছ সংগঠনের।
প্রিয় সুধী সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা।আসুন সংগঠনে সম্পৃক্ত হয়ে সকল মানবিক পরিকল্পনা ও কার্যক্রম বাস্তবায়নে অংশগ্রহণ করি।আশা করি,মানবিক চেতনায় সকলের সহযোগিতায় এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা খুব দ্রæত কাঙ্কিত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হব। আমরা প্রত্যাশা করি, আমাদের যুগোপযোগী কার্যক্রম বাস্তবায়নের ধারাবাহিকতায় অত্র সংগঠন বিশ্বব্যাপী সর্বস্তরের মানুষের কাছে আস্তা ও ভালোবাসার আশ্রয়স্থল হিসেবে পরিণত হবে।
সবাইকে অশেষ অশেষ আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।**