কমিটি ও অনন্যা তথ্য আপলোড প্রক্রিয়াধীন, অনুগ্রহ পূর্বক অপেক্ষা করুন।

সদস্য হওয়ার নিয়মাবলী

হিউম্যান সোশ্যাল অর্গানাইজেশন এ সদস্য হতে আগ্রহী ব্যক্তিদের জন্য নিম্নলিখিত নিয়মাবলী অনুসরণ করতে হবে:

১. যোগ্যতা

  • হিউম্যান ধর্মাবলম্বী হতে হবে।
  • সংগঠনের উদ্দেশ্য এবং মূল্যবোধের প্রতি সম্মান রাখতে হবে।

২. আবেদন প্রক্রিয়া

  • সদস্য হওয়ার জন্য আগ্রহীরা একটি আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্র সংগঠনের অফিস থেকে সংগ্রহ করা যাবে অথবা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
  • আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্য যেমন নাম, ঠিকানা, যোগাযোগ নম্বর এবং অভিজ্ঞতা উল্লেখ করতে হবে।

৩. সদস্য পদের ফি

  • সদস্যপদ গ্রহণের জন্য একটি নির্ধারিত ফি প্রদান করতে হবে। ফি সম্পর্কে বিস্তারিত তথ্য আবেদনপত্রের সঙ্গে প্রদান করা হবে।

৪. সভায় অংশগ্রহণ

  • সদস্যদেরকে সংগঠনের সকল সভা, অনুষ্ঠান এবং কার্যক্রমে নিয়মিতভাবে অংশগ্রহণ করতে হবে।
  • সক্রিয়ভাবে সংগঠনের কর্মকাণ্ডে সহযোগিতা এবং সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করা।

৫. নিয়মাবলী মেনে চলা

  • সংগঠনের গঠনতন্ত্র এবং নিয়মাবলী মেনে চলতে হবে।
  • কোনো সদস্য যদি সংগঠনের নিয়মাবলী লঙ্ঘন করেন, তাহলে তাঁর সদস্যপদ বাতিল করা হতে পারে।

৬. সদস্য পদ নবায়ন

  • সদস্যপদের মেয়াদ প্রতি বছর নবায়ন করতে হবে। নবায়নের জন্য নির্ধারিত ফি সময়মতো জমা দিতে হবে।