- “মানবিক ফোরাম “এই ফোরামটি সংগঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফোরাম। কারণ সংগঠনের সকল লক্ষ্য উদ্দেশ্য এবং নানাবিধ সেবা ও সহযোগিতা বাস্তবায়ন করতে এই ফোরামের গুরুত্ব অপরিসীম।
আপনি সাধারণ সদস্য, আজীবন সদস্য, কিংবা যেকোনো ফোরামের সদস্য হলে ও, সংগঠনের স্থায়ী আন্তরিক কর্মী বা সদস্য হতে চাইলে”মানবিক ফোরামের” গর্বিত সদস্য হোন।মূলত মানবিক ফোরামের সদস্যবৃন্দ ঐ সংগঠনের প্রাণ শক্তি হিসেবে বিবেচিত থাকবে।
এই ফোরাম দেশের যে কোনো প্রাকৃতিক কিংবা মানব সৃষ্ট দুর্যোগ ও পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে অগ্রণী সাহসী ভূমিকা পালন করবে।এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষার ক্ষেত্রে বিভিন্ন ধরনের পদক্ষেপ ও ভূমিকা পালন করবে এই ফোরাম ।