সংগঠনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরুতেই অবনত চিত্তে কৃতজ্ঞতা প্রকাশ করি পরম প্রতিপালক মহান সৃষ্টিকর্তার প্রতি যিনি আমাদের কে সৃষ্টি করেছে, সৃষ্টি করেছে বিশ্বব্রহ্মাণ্ডের সবকিছু। আমরা তাঁহার কাছে প্রার্থনা জানাই পৃথিবীর সকল জীবের কল্যাণ এবং প্রকৃতিও শান্তি রক্ষার জন্য। তাই আমাদের মূল মন্ত্র – নিরাপদ হোক জীবন, শান্তিময় হোক পৃথিবী।
অত্র সংগঠন কিছু যুগোপযোগী পরিকল্পনা, মানবিক চিন্তা ও সামাজিক দায়বদ্ধতার চেতনা থেকে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহযোগিতা অভিপ্রায়ে আত্মকর্মসংস্থান, নানাবিধ সেবা, সহযোগিতা, শান্তি ও পরিবেশ রক্ষার ব্রত নিয়ে ২০১০ সাল থেকে গবেষনা শুরু করে ২০২১ সালে স্বমহিমায় যাত্রা। মূলত অত্র সংগঠন সেবা ও কার্যক্রম অনুসারে ফোরাম গঠনের মাধ্যমে দেশীয় ও আর্ন্তজাতিক সমস্ত কার্যক্রমের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল অবলম্বন করে। তার ধারাবাহিকতায় ছোট বড় বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আজকের এই বৃহৎ পরিসরে আধুনিক রূপে স্বপ্ন যাত্রা। সংগঠনের রয়েছে নিজস্ব ওয়েবসাইট, ফেসবুক পেইজ ও ফেসবুক গ্রæপ, যার মাধ্যমে সারাদেশ ও বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে সংগঠনের ওয়েবসাইটে প্রবেশ করে সহজে সদস্য হওয়া যায়। তাছাড়াও আমাদের সকল তথ্য, কার্যক্রম, পরিকল্পনা, সেবার তথ্য, বিভিন্ন ফোরাম ও কমিটির বিস্তারিত তথ্য প্রত্যক্ষ করার মাধ্যমে সংগঠন সম্পর্কে অবগত হওয়া খুবই সহজ। এছাড়াও বিভিন্ন সেবার তথ্য ও নানাবিধ কার্যক্রম সমূহ প্রত্যক্ষভাবে যেকোনো
সুবিধা বঞ্চিত বা অসুবিধা প্রত্যাশী ব্যক্তি বা পরিবার সহজেই পেতে সম্ভব। এই সংগঠনটি বাংলাদেশের একমাত্র আন্তরজাতিক পরিসরে ডিজিটাল ভিত্তিক কার্যকরী ব্যতিক্রমী ভাবধারার সকল সেবা প্রত্যাশীদের প্রাণের সংগঠন। তাই সংগঠনে সম্পৃক্তরা বিশ্বাস করে তাদের সম্মিলিত প্রচেষ্টায় ভবিষ্যতে সেবা ও বহুবিধ কার্যক্রমের মাধ্যমে স্বদেশ ও আন্তরজাতিক পরিসরে সুনামের সাথে গণমানুষের ভালোবাসার প্রাণের সংগঠনে পরিণত হবে হিঊমেন সর্বদা অর্গানাইজেশন।’
একটি ফুল গাছ দিয়ে ফুলবাগান হয় না, অনেকগুলো ফুল গাছের সমন্বয়ে হয় একটি সুন্দর ফুল বাগান এবং তা মানুষকে মুগ্ধ করে সৌরভ ছড়ায়। তেমনিভাবে আমাদের অনেকগুলো গুলো স্বপ্নদ্রষ্টা মানুষের সমন্বিত এই সংগঠন ব্যতিক্রমী পরিকল্পনা, কার্যক্রম ও সেবার মাধ্যমে একটি আধুনিক বৃহৎ কার্যকর সেবামূলক সংগঠনে পরিণত হয়ে সৌরভ ছড়াবে এবং এর সুফল পৃথিবীব্যাপি সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে যাবে।
এই সংগঠনের যিনি স্বপ্নদ্রষ্টা, তিনি তার স্বপ্ন ও পরিকল্পনা যখন অনেকের মাঝে ছড়িয়ে দিয়েছে এখন তার স্বপ্ন বাস্তবায়নের ধারাবাহিকতার হাত ধরে ফুল বাগানে পরিণত হয়ে বিশ্বব্যাপি সৌরভ ছড়াচ্ছে অত্র সংগঠন।
অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সংগঠক, মিডিয়া ও মানবাধিকার কর্মী “দিপাল অনিন্দ্য পাল”। তিনি নিরলস পরিশ্রম ও ত্যাগ শিকারের মাধ্যমে গুটিকয়েক যুবক ও কিছু শুভাকাক্সক্ষীদের নিয়ে নির্ভীক চিত্তে একরাশ ভালোবাসা ও স্বপ্ন নিয়ে একদিন যে সংগঠনের যাত্রা শুরু করেছিল তা আজ ধীরে ধীরে ছোট ছোট কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে সমাজেকে আলোর দিশারী হয়ে বৈষম্য মুক্তির আলোকবর্তিকা রুপে বিচরণ করছে। সংগঠনের সম্পৃক্তরা স্বপ্ন দেখে এবং চাই একটি পরিবার, একজন ব্যক্তি তার মৌলিক অধিকার, নাগরিক অধিকার, স্বাধীনতা আর নিরাপত্তা নিয়ে বেঁচে থাকুক। মূলত অত্র সংগঠন তা অনুভবের স্থান থেকে বহুমাত্রিক পরিকল্পনা ও কার্যক্রম বাস্তবায়নের জন্য সংগঠনের পক্ষ থেকে সাধ্যমত সহযোগিতা করতে বদ্ধ পরিকর। আসুন শুধু স্বপ্ন নয় স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে নিজেদের সামাজিক দায়বদ্ধতা ও মানবিক ভাবনাকে জাগ্রত করে দেশের একজন গর্বিত নাগরিকের মর্যাদা অনুভব করি। সকলের আন্তরিক প্রচেষ্টায় এই সংগঠন তার সকল কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করতে সক্ষম হবে।
পরিশেষে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। সংগঠন অত্যান্ত আন্তরিকতার সাথে সকল সহযোগী ও সহযোগিতাকে সম্মান জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করে।
মহান সৃষ্ঠির্কতা সকলের কল্যাণ করুক,তাঁহার অফুরন্ত দোয়া/ আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক, এই প্রার্থনা সংগঠনের পক্ষ থেকে।**