সংগঠনের শর্ত ও নিয়মাবলী
সংগঠনের পক্ষ থেকে সম্পৃক্ত সম্মানিত সদস্যবৃন্দ এবং যাহারা সদস্য হতে আগ্রহী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। একটি বৃহ গ্লোবাল সংগঠনে শৃঙ্খলা ও পরিচালনার বৃহত্তর স্বার্থে সকল সদস্য কিংবা বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও পরিচালকগণ সংগঠনের সকল সিদ্ধান্ত গ্রহণ ও কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে অবশ্যই সংগঠনের সকল মৌখিক ও লিখিত শর্ত, নিয়ম-নীতি, নিয়মাবলী ও আইন মানতে বাধ্য থাকিবে। এতে করে সংগঠনের স্বচ্ছতা, জবাবদিহিতা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে এবং সংগঠন গতিশীল ও কার্যকর হয়ে নিয়মতান্ত্রিকতার মধ্যে পরিচালিত হবে। সেই বাস্তবতাকে অনুভব করে সকলের উচিত সংগঠনের প্রতি শ্রদ্ধাশীল ও আন্তরিক হয়ে নিয়মের ভিতরে নিজেকে এবং সংগঠনকে পরিচালনা করা। আসুন আমরা নিচে বর্ণিত শর্ত ও নিয়মাবলী অনুধাবন করি এবং বাস্তবায়নের জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করি।
(১) স্বদেশ ও বিশ্ব মানবতার শান্তি, সেবা, নিরাপত্তা, মৌলিক অধিকার, উন্নত জীবন ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সেবার ব্রত নিয়ে সততা, ত্যাগ, সহযোগিতা ও দায়িত্ব পালনের মানসিকতা নিয়ে সংগঠনে নির্ভীক সৈনিক হিসেবে সম্পৃক্ত হতে হবে।
(২) সংগঠনের গঠনতন্ত্র , নিয়ম-নীতি, কেন্দ্রের সিদ্ধান্ত ও পরামর্শ সকল সদস্য,পরিচালনা পর্ষদ,উপদেষ্টাবৃন্দ,সকল ইউনিট ও ফোরামের প্রত্যেকে মেনে সকল সিদ্ধান্ত গ্রহণ ও কার্যক্রম পরিচালনা করতে হবে।
(৩) দেশ ও সংগঠন স্বার্থে আইন ও নিয়ম মেনে সবাইকে এক এবং অভিন্ন মতে চলতে হবে।
(৪) কোন সদস্য কিংবা দায়িত্বশীল ব্যক্তির যে কোন ব্যক্তিগত অপরাধ, অনিয়ম কিংবা বেআইনি কার্যক্রমের জন্য সংগঠন বা দায়িত্বশীল ব্যক্তিগণ কোন ভাবে দায় এবং দায়ী থাকবে না।অনাকাক্সিক্ষত এসব ক্ষেত্রে উক্ত ইস্যুতে সংগঠনের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। তবে এখানে উল্লেখ থাকে যে সংগঠনের যে কোন সদস্য যদি ন্যায্য কোন বিষয়েই সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় তবে এই ক্ষেত্রে সংগঠন সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।
(৫) স্বদেশ বা সংগঠনের যে কোনো ক্রান্তিলগ্নে বা প্রয়োজনে সকল সদস্য এবং দায়িত্বশীলদের ধৈর্য ও সাহসের সাথে সবকিছু মোকাবেলার এবং সহযোগিতার জন্য প্রস্তুত এবং প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে।
(৬) ব্যক্তিগত স্বার্থে কিংবা উদ্দেশ্য প্রণোদিতভাবে সংগঠনের নামে কোন ক্ষমতাধর ব্যক্তি বা একক রাজনৈতিক দলকে অযৌক্তিক সমর্থন কিংবা সহযোগিতার প্রতিজ্ঞা করা যাবে না। এটি সংগঠন পরিপন্থী বা সংগঠন বিরোধী কাজ। দেশ বা সংগঠনের যেকোন ক্রান্তিলগ্নে বা বিশেষ প্রয়োজনে যদি রাজনৈতিক দল কিংবা নিরপেক্ষ সুধীজনের সাথে সমন্বয় কিংবা আলোচনা করা প্রয়োজন হয় তবে সংগঠনের দায়িত্বশীল সকলেই সমন্বয়ে আলোচনা পূর্বক সকল পদক্ষেপ ও পরিস্থিতি মোকাবেলা সিদ্ধান্ত গ্রহণ করবে।
(৭) কোন বিতর্কিত রাজনীতবিদ কিংবা বিতর্কিত ব্যক্তি সংগঠনের বৃহৎ স্বার্থে পরিচালনা পর্ষদ কিংবা দায়িত্বশীল পদে থাকতে পারবেনা। তবে সংগঠনের স্বার্থে যোগ্যতা ও সততা বিবেচনায় সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সিদ্ধান্তক্রমে সদস্য কিংবা উপদেষ্টা হতে পারবে।
(৮) ব্যক্তিগত কিংবা সাংগঠনিক পরিচয়ে অসৎ উদ্দেশ্য প্রণোদিত হয়ে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে সংগঠনের নামে সংশ্লিষ্টদের অবহিত না করে কোন প্রকার অনুদান,পণ্য সামগ্রী ও যেকোনো সরঞ্জাম গ্রহণ করা যাবেনা। তবে সংগঠনের কার্যক্রম পরিচালনা ও তহবিল সংগ্রহের প্রয়োজনে সম্মিলিত আলোচনায় মিটিং এর মাধ্যমে অনুদান,পণ্য সামগ্রী বা প্রয়োজনীয় উপকরণ অনুদান হিসেবে গ্রহণ কিংবা সংগ্রহ করা যাবে। তবে সে ক্ষেত্রে রেজিস্ট্রারে নথিভূক্ত করে লিপিবদ্ধ রাখতে হবে।
(৯) সম্মানিত সাধারণ সদস্যগণ মাসিক সর্বনিম্ন ২০ টাকা (পরিবর্তীত) ও সর্বোচ্চ স্বইচ্ছায় বিবেচিত হারে সংগঠনের তহিবিল গঠন ও নানাবিধ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বিকাশ,নগদ কিংবা ব্যাংকের মাধ্যমে অনুদান প্রদান করবেন।
(১০) সম্মানিত আজীবন সদস্যগণ ন্যূনতম মাসিক ৩০ টাকা (পরিবর্তীত) এবং তৎউদ্ধ স্ববিবেচনায় বিকাশ, নগদ কিংবা ব্যাংকের মাধ্যমে সংগঠনের কার্যক্রম পরিচালনা, উন্নয়ন কার্যক্রম ও তহবিল গঠনের লক্ষ্যে অনুদান প্রদান করবে।
সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে অশেষ অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আসুন সবাই মিলে মহৎ উদ্দেশ্যে সংগঠনের সম্পৃক্ত হয়ে সুশৃংখল ও নিয়মতান্ত্রিক ভাবে সকল কার্যক্রম পরিচালনা করি এবং সকল কর্মকান্ডে অংশগ্রহণ করি এবং যার যার অবস্থান থেকে স্বপ্রণোদিত হয়ে মানবিক সেবা ও কার্যক্রমের মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিয়ে যায়।**