কমিটি ও অনন্যা তথ্য আপলোড প্রক্রিয়াধীন, অনুগ্রহ পূর্বক অপেক্ষা করুন।

সংগঠনের দাবী ও প্রত্যাশা সমূহ

ভূপ্রকৃতির সুরক্ষা ও মানব কল্যাণে সংগঠনের দাবী ও প্রত্যাশা সমূহ অত্যন্ত প্রাসঙ্গিক।
হিঊমেইনন গ্লোবাল অর্গানাইজেশন একটি ব্যতিক্রমী আর্ন্তজাতিক মানবিক সংগঠন।অত্র সংগঠন বিশ্বব্যাপী মানবকল্যাণ ও সুরক্ষা মূলক বিষয়ে সচেতনতা ও দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য বিভিন্ন রাষ্ট্রে কমিউনিটি ও শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কাজ করতে উৎসাহী।
সংগঠন বিশ্বশান্তি, প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা এবং সকল রাষ্ট্রের মানুষের মানবিক, মৌলিক ও নাগরিক অধিকার নিশ্চিতে জন্য বিশ্ব পরিমন্ডলে কাজ করার উদ্যোগ গ্রহণ করেছে। তার পরিপ্রেক্ষিতে সংগঠন মানব কল্যাণে বিশ্বব্যাপী সকল রাষ্ট্র ও সংশ্লিষ্ট সংস্থার কাছে জনস্বার্থে নিম্নলিখিত দাবি ও প্রত্যাশা সমূহ প্রস্তাব করে।
সংগঠনের গ্লোবাল দাবি সমূহ ;-
(১) পৃথিবীব্যাপী বিভিন্ন রাষ্ট্রে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর মৌলিক ও মানবিক অধিকারে গুরুত্ব প্রদান এবং স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সকল রাষ্ট্রের কাছে দাবি জানাই।
(২) জীবন ও জীববৈচিত্র্য রক্ষার্থে পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ সুরক্ষার জন্য সম্মিলিতভাবে সকল রাষ্ট্র ও আর্ন্তজাতিক সংস্থার পক্ষ থেকে দ্রæত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই।
(৩) পৃথিবীব্যাপী আর যুদ্ধ নয়, মানবজাতির অস্তিত্ব রক্ষায় সকল সংঘাত সময় সমস্যা কূটনৈতিকভাবে শান্তিপূর্ণ আলোচনা ও সমঝোতার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণের জন্য আন্তর্জাতিক সংস্থা ও দায়িত্বশীল রাষ্ট্রের প্রতি আহ্বান জানাই।
(৪) মানষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র এবং সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে আত্ম কর্মসংস্থান ও কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি, প্রশিক্ষণ এবং পদক্ষেপ গ্রহণ ও বাস্তায়নের দাবি জানাই।
(৫) বৈষম্যহীন মানবিক রাষ্ট্র ও মানবিক পৃথিবী প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনীয় পরিকল্পনা ও পদক্ষেপ বিশ্বব্যাপী সম্মিলিতভাবে গ্রহণের জন্য সকল রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার কাছে জোর দাবি জানাই।