“ব্লাড ডোনার ক্লাব”
পিউর রক্তদাতার তথ্য ভান্ডার।
এইটি মানবিক রক্ত দাতাদের একটি সম্মিলিত অনলাইন প্লাটফর্ম।যেখানে উৎসাহী সম্মানিত রক্ত দাতারা এবং এ ধরনের মানবিক কাজ কে উৎসাহিত ও সমর্থন করে এমন ব্যক্তি এ ক্লাবের সদস্য হতে পারবে। তাছাড়াও যেকোনো সম্মিলিত ব্লাড ডোনার সম্পর্কিত সংগঠন এই ফোরামের সাথে অন্তর্ভুক্ত হতে পারবে।
উক্ত ফোরাম সম্মানিত সদস্যগণ সংগঠনের পরম অলংকার। সংগঠন সীমাবদ্ধতার মধ্যে তাহাদের বিভিন্ন সম্মাননার ব্যবস্থা গ্রহণ করতে আন্তরিক।
এই ক্লাব গঠনের মূল লক্ষ্য হলো রক্ত প্রত্যাসী অসহায় পরিবার দুশ্চিন্তা মুক্ত হয়ে যেন সহজে রক্ত দাতা কিংবা রক্ত সংগ্রহের সুযোগ পাই।এই ক্লাবকে জরুরী রক্ত সংগ্রহের একটি শক্তিশালী অনলাইন প্লাটফর্ম হিসেবে পরিণত করতে সকলের আন্তরিক অংশগ্রহণ ও সহযোগিতা প্রত্যাশা করি।
এই জনগুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম টি হিউম্যান সোশ্যাল অর্গানাইজেশন এর একটি সেবামূলক শাখা।
প্রিয় রক্তদাতা বৃন্দ, রক্তদান একটি মহৎ কাজ।এই মহৎ সেবা মূলক কাজকে আমরা সম্মান জানাই এবং উৎসাহিত করি। সুস্থ সবল সবল তরুণ-তরুণী এবং যুবক-যুবতীদের এই ক্লাবের সদস্য হয়ে রক্তদানের জন্য আমরা আহ্বান জানাই।
আসুন মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা সম্মিলিতভাবে মহৎ কাজে অংশগ্রহণ করি এবং রক্তের প্রয়োজনীয় চাহিদা পূরণে আন্তরিকভাবে অঙ্গীকারবদ্ধ হই।