কমিটি ও অনন্যা তথ্য আপলোড প্রক্রিয়াধীন, অনুগ্রহ পূর্বক অপেক্ষা করুন।

আইনজীবী ফোরাম গঠন প্রক্রিয়া ও উদ্দেশ্য কি?

“আইনজীবী ফোরাম “এটি বিজ্ঞ মানবিক আইনজীবীদের সম্মিলিত একটি সেবাধর্মী প্ল্যাটফর্ম। যা প্রত্যেক জেলাতে ধারাবাহিকভাবে গঠনের প্রক্রিয়া রয়েছে। যেকোনো সম্মানিত বিজ্ঞ আইনজীবী বাংলাদেশের সকল জেলায় থেকে আইনজীবী ফোরামের আবেদন ফরম পূরণ করে বা জেলা কমিটির সাথে সমন্বয় পূর্বক সদস্য হতে পারবে।স্ব স্ব জেলা কমিটি উক্ত ফোরাম গঠন ও নিয়ন্ত্রণ করবে। বাংলাদেশের যেকোনো অসহায় ও নির্যাতিত ব্যাক্তি কিংবা পরিবার আইনি পরামর্শ বা কিংবা প্রশাসনিক বিভিন্ন সহায়তার প্রয়োজনে “হিউম্যান সোশ্যাল অর্গানাইজেশন”এর সহযোগী প্লাটফর্ম” আইনজীবী ফোরামের “সম্মানিত সদস্যদের সহযোগিতা নিতে পারেন।আমরা আশা করি সংগঠন যে সাহসি মহৎ উদ্দেশ্য নিয়ে এই ফোরাম গঠনের পরিকল্পনা গ্রহণ করেছে তার সুফল নির্যাতিত ও অসহায় সাহায্য প্রত্যাশীদের কাছে অন্ধকারে প্রদীপ হয়ে জ্বলবে। সংগঠন প্রত্যাশা করে উক্ত ফোরামের সম্মানিত মানবিক সদস্যগণ দায়বদ্ধতা অনুভব করে সাহায্য প্রত্যাশীদের আন্তরিকভাবে সাহায্য করতে প্রতিজ্ঞাবদ্ধ । তার মাধ্যমে সংগঠনের কাঙ্ক্ষিত যেই লক্ষ্য বা স্বপ্ন আমরা সম্মিলিতভাবে পূরণ করতে সক্ষম হব বলে একান্তভাবে বিশ্বাস করি।